অবৈধভাবে মালয়েশিয়ায় থাকা শ্রমিকদের বৈধতা দেয়ার কথা ভাবছে মালয়েশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রীর কার্যালয়ে শতদিন উদযাপন উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জাইনুদ্দিন বলেছেন, মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের নাগরিক আইনে কিছুটা বিশেষ সুবিধার ঘোষণা আসতে পারে।
তিনি জানান, বর্তমানে যেসব অবৈধ বিদেশী কর্মীরা পারমিট না থাকার কারণে বিভিন্ন সময়ে চলা অভিবাসন বিভাগের ধরপাকড় অভিযানে আটকা পড়ে জেলে বন্দি রয়েছেন শুধুমাত্র তাদেরকে নিয়োগকর্তা কর্তৃক অভিবাসন আইনের নিয়মকানুন মেনে বৈধতা দেয়া হবে। তবে মনে রাখতে হবে দেশটিতে যেসকল বিদেশী কর্মী বিভিন্ন সময়ে বেআইনিভাবে বসবাস ও অন্যত্রে কাজ করতে গিয়ে আটক হয়েছে শুধুমাত্র তাদের নিয়োগ দেয়া যেতে পারে তবে অপরাধী রেকর্ডযুক্ত কোন বিদেশী কর্মী এই সুযোগের আওতায় থাকবে না।
অন্যদিকে, এই সব পরিকল্পনা কতটুকু সম্ভব হবে সেটি ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে আলোচনার বিষয় রয়েছে। তবে অবৈধ বিদেশী কর্মীদের বৈধতা দেয়ার ব্যাপারে তার অবস্থান ইতিবাচক। তিনি এ ব্যাপারে খোলাখুলি কথা বলতে চান বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে।
তিনি আরো বলেন, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ২২ লাখের মতো বিদেশী শ্রমিক বৈধভাবে বসবাস করছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৭ হাজার ২২৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসময় অবৈধ বিদেশি কর্মী নিয়োগ দেয়ার অপরাধে ২৪৩ নিয়োগকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
