চলতি বছরই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব ছাড়বেন বিভিন্ন দেশের প্রায় ১২ লাখ কর্মী। রিয়াদভিত্তিক জাদওয়া ইনভেস্টমেন্ট কোম্পানির এক প্রোজেকশনে এ তথ্য উঠে এসেছে।
কোম্পানিটি বলছে, সৌদি নাগরিকদের জন্য চাকরির বাজার আরও বড় করতে দেশটির সরকারের পরিকল্পনা ও বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এটা ঘটবে। সৌদিতে বর্তমানে কর্মরত প্রায় ২০ লাখ বাংলাদেশি।
জাদওয়া ইনভেস্টমেন্ট জানিয়েছে, এত বিপুল সংখ্যক প্রবাসী সৌদি ছাড়লেও দেশটিতে বেকারত্বের হার সহসাই কমবে না। বর্তমানে সেখানে বেকারত্বের হার ১২ শতাংশ। চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত এটা অপরিবর্তিত থাকবে।
সৌদি গ্যাজেটের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, করোনাভাইরাসে জ্বালানি খাতে চলমান সংকটের কারণে এত বিপুল সংখ্যক কর্মী সৌদি ছাড়লে দেশটির অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি যেসব সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেগুলো হলো-হসপিটালিটি, ফুড সার্ভিসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ ও সাপোর্ট অ্যাকটিভিটিস, যার মধ্যে রয়েছে ভাড়া ও লিজ কর্মকাণ্ড, ট্রাভেল এজেন্সি, সিকিউরিটি ও বিল্ডিং সার্ভিস।
যদিও এ ক্ষেত্রে সৌদি নাগরিকদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। নিজেদের কর্মসংস্থানের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তা ছাড়া চতুর্থ ত্রৈমাসিকের সবচেয়ে বড় অগ্রগতির ফলে চলতি বছরের দ্বিতীয়ার্ধে ব্যবসার সামগ্রিক পরিবেশে উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
বহু বছর ধরেই বিদেশি কর্মীদের পরিবর্তে নিজ দেশের নাগরিকদের নিয়োগ দিয়ে চাকরির বাজারকে ‘সৌদিকরণ’ করার চেষ্টা করছে সরকার। কয়েক বছর ধরে আর্থিক প্রয়োজনীয়তা এবং মনোভাবের পরিবর্তনের মাধ্যমে অনেকটাই সফল হয়েছে তারা। তাই এক সময় বিদেশি কর্মীদের আধিপত্য থাকা বিভিন্ন পদ যেমন-ডেলিভারিম্যান ও হোটেল রিসেপশনিস্টের মতো বিভিন্ন চাকরিতে সৌদি নাগরিকদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। জ্বালানি বাজারে সবশেষ সংকটের কারণেও বহু বিদেশি কর্মীকে সৌদি আরব ছাড়তে হয়েছে। যদিও সেসব পদে খুব কম সৌদি নাগরিকই যোগ দিয়েছেন।
জাদওয়া জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ২৩ হাজার বিদেশি কর্মী সৌদি ছেড়েছে। সেক্ষেত্রে ট্রাভেল, হোটেল ও রেস্টুরেন্ট সেক্টরের মতো বিভিন্ন খাতও ঝুঁকির মধ্যে পড়েছে। সবমিলিয়ে ১২ লাখ বিদেশি কর্মী ফিরে গেলে আরও বেশি সংকট দেখা দেবে, যা দেশটির শ্রমবাজারের ৯ শতাংশ।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
