দেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক (মুঈনে মুহতামিম) পদ থেকে মাওলানা জুনায়েদ বাবুনগরীকে সরিয়ে দিয়ে তার স্থলে মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শেখ আহমদকে নিযুক্ত করা হয়েছে।
২০১৭ সাল থেকে বাবুনগরী এই দায়িত্ব পালন করছিলেন। নতুন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আল্লামা শাহ আহমদ শফীর পরে মাদ্রাসাটির মহাপরিচালক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন শেখ আহমদ।
বুধবার হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে মাদ্রাসার মহাপরিচালক পদে ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসা আল্লামা শাহ আহমদ শফী আজীবন বহাল থাকবেন বলে সিদ্ধান্ত নেন শূরা সদস্যরা।
হাটহাজারী মাদ্রাসার পরবর্তী নেতৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে তার পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে বলে আশঙ্কা করছিলেন তার অনুসারীরা। তাদের অভিযোগ, সরকারবিরোধী অবস্থানের কারণেই মূলত বাবুনগরীকে সরিয়ে দেয়া হয়েছে। এর জন্য তারা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে দায়ী করেন।
শূরা বৈঠককে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় হাটহাজারী মাদ্রাসায় গতকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোখে পড়ে।
শূরার বৈঠকে উপস্থিত ছিলেন- ফরিদাবাদ মাদ্রাসার পরিচালক ও হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুস, ফরিদাবাদ মাদ্রাসার নায়েবে মুহতামিম ও বেফাকের যুগ্ম-মহাসচিব মুফতি নুরুল আমিন, খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী, নানুপুর মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, হাটহাজারী ফতেহপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা ওমর ফারুক বাথুয়া, মাওলানা আবুল কাশেম ফেনী ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নুর আহমদ।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
