বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত কোটির দিকে এগিয়ে যাচ্ছে। দিনেই লাখো মানুষ আক্রান্ত হচ্ছে ভাইরাসটিতে। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ পার হয়ে গেছে।
শুরু থেকে করোনার পরিসংখ্যান সংরক্ষণ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ লাখ ৩২ হাজার।
এখন পর্যন্ত ভাইরাসটিতে ৪ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যাটিও আশাব্যাঞ্জক। ইতিমধ্যে সাড়ে ৪১ লাখের কাছাকাছি মানুষ করোনাকে জয় করেছে।
আক্রান্তের তালিকায় দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র, দেশটিতে মোট আক্রান্ত ২১ লাখ ৬৬ হাজারের বেশি, মারা গেছেন এক লাখ ১৭ হাজার মানুষ।
আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন ৪৩ হাজারের অধিক মানুষ।
৭ হাজার মৃত্যু হওয়া রাশিয়ায় ৫ লাখ ৩৭ হাজার আক্রান্ত হয়েছে। তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।
এরপরই যুক্তরাজ্যেকে টপকে চতুর্থ অবস্থানে উঠে আসা ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। দেশটিতে মৃতের সংখ্যা এখন ১০ হাজারের কাছাকাছি।
পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ২ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে। দেশটিতে মারা গেছে ৪১ হাজার ৭০০ মানুষ।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের সংক্রমণ। প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করে অল্প সময়েই।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
