আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ রেশার্ড ব্রুকসের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে ঘোষণা দিয়েছে ফুল্টন কাউন্টি মেডিকেল এক্সামিনারস অফিস। পিঠে দু’টি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে।
রোববার ময়নাতদন্তকারী এক কর্মকর্তা বিবৃতিতে জানান, ব্রুকসের মৃত্যুর প্রক্রিয়া পরিষ্কার হত্যাকাণ্ড।

জর্জিয়ার তদন্ত ব্যুরো বলেছে, গত শুক্রবার ওয়েন্ডির রেস্টুরেন্টের সামনে অপেক্ষা করার সময় গাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন ব্রুকস। গাড়িটির কারণে রেস্টুরেন্ট সংলগ্ন রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ফোনে পুলিশকে অভিযোগ জানান এর এক কর্মী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্রুকসের মাদক পরীক্ষা করে। এসময় তিনি মাদক সেবন করেছেন বলে প্রমাণিত হয়। পরে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান এই কৃষ্ণাঙ্গ যুবক।
এর পরপরই ব্রুকসের মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে শত শত মানুষ। শনিবার সন্ধ্যার দিকে আটলান্টার ইন্টারস্টেট-৭৫ এলাকার একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। যে রেস্টুরেন্টে পুলিশের গুলিতে মারা যান ব্রুকস, সেটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে প্রাণ হারান জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ। এরপর থেকে প্রায় তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। দেশটির প্রত্যেকটি শহর-অঙ্গরাজ্য ছাড়িয়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যেই ব্রুকস হত্যাকাণ্ডে বিক্ষোভের আগুন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
