রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সাবেক মার্কিন নৌ কর্মকর্তাকে ১৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রুশ কর্তৃপক্ষ।
বিবিসি জানায়, পল ওয়েলান নামে ওই নৌ কর্মকর্তাকে ১৮ মাস আগে মস্কোর একটি হোটেলরুম থেকে গ্রেপ্তার করা হয়।
রুশ নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ জব্দ করে, যার মধ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলে দাবি করা হয়।
মস্কোর একটি আদালত গোপন তথ্য আদান প্রদানের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে ১৬ বছর সশ্রম কারাদণ্ড দেয়।
একই সঙ্গে যুক্তরাজ্য, কানাডা এবং আয়ারল্যান্ডের নাগরিক ওয়েলান নিজেকে নির্দোষ দাবী করেন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে নিন্দা জানান তিনি।
এদিকে মস্কোতে মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভাব এই রায়ের নিন্দা জানিয়ে বলেন, এই বিচার প্রক্রিয়া ন্যায়বিরুদ্ধ, সেইসঙ্গে সচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। এই রায় মার্কিন-রুশ সম্পর্কের জন্য ক্ষতিকর।
মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানান, কোনো ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই গোপন আদালত বসিয়ে এই রায় দেয়া হয়েছে, যার মানবাধিকার এবং আন্তর্জাতিক নীতিবিরুদ্ধ।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
