চট্টগ্রাম মহানগর, কক্সবাজার জেলা সদর এবং চট্টগ্রামের উপজেলা সমূহের হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সম্মুখ যোদ্ধাদের চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী দিয়েছে যুক্তরাষ্ট্রের চ্যারিটি সংগঠন ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক’। ইতিমধ্যেই বেশ কিছু চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী চট্টগ্রামের উদ্দেশ্যে চীন, হংকং ও মালয়েশিয়া থেকে বিমানযোগে পাঠিয়েছে- যা চলতি সপ্তাহে চট্টগ্রাম পৌঁছানোর কথা। এর মধ্যে উল্লেখযোগ্য সামগ্রী হচ্ছে মাস্ক, গ্লাভস, স্ক্যান থার্মোমিটার, ক্লিয়ার চশমা (গগলস) এবং পিপিই (গাউন)।
চিকিৎসা-সামগ্রীগুলো হাসপাতালের পাশাপাশি মহানগর ও জেলা পুলিশ, চট্টগ্রাম প্রেসক্লাব এবং লাশ দাফনকারি প্রতিষ্ঠানকেও দেয়া হবে। এজন্যে চট্টগ্রাম মহানগরীতে একটি টিম গঠন করা হয়েছে। যাদের নেতৃত্বে মিরসরাই থেকে শুরু করে সন্দ্বীপ হয়ে লোহাগড়া, বাঁশখালী পর্যন্ত সবকটি উপজেলা হাসপাতালে পোঁছে দেয়া হবে।
যুক্তরাষ্ট্রে সম্প্রতি গড়ে উঠা এই অলাভজনক সংগঠনটি গত একমাস ধরে তহবিল সংগ্রহের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেছে। সংগঠনের উদ্যোক্তাগণের মধ্যে রয়েছেন নুরুল আনোয়ার, আবুল কাশেম (চট্টল), মো. আহসান হাবিব, মো. আরিফুল ইসলাম, মীর কাদের রাসেল, ইব্রাহিম দিপু, মো. বদিউল আলম, মাকসুদুল হক চৌধুরী, ইকবাল হোসেন প্রমুখ।
তারা ব্রুকলিনে করোনা টেস্টের ভ্রাম্যমান ক্যাম্পেও অংশ নিয়েছিলেন। মার্কস হোমকেয়ারের সহযোগিতায় এটি ছিল নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্যে প্রথম করোনা টেস্টের ক্যাম্প।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
