যুক্তরাজ্যে ১৭তম শতাব্দীর দাস ব্যবসায়ী অ্যাডওয়ার্ড কোলস্টোনের মূর্তি ভেঙে সাগরে ফেলে দিয়েছে বিক্ষোভকারীরা।
রবিবার রাতে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা মূর্তিটি দড়ি দিয়ে টেনে নিচে নামিয়ে আনে। এরপর মূর্তিটিকে লাথি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
১৮৯৫ সাল থেকে অ্যাডওয়ার্ড কোলস্টোনের মূর্তিটি ব্রিস্টল শহরে দাঁড়িয়েছিল। মূর্তি ভাঙার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মূর্তি ভাঙায় অনেকে সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেন, ‘যেভাবে এই মূর্তিটি নামানো হয়েছে তা অপমানজনক’।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নারী ও শিশুসহ ৮০ হাজার মানুষকে ব্রিটেনে এনে কৃতদাস হিসেবে বিক্রি করার অভিযোগ আছে অ্যাডওয়ার্ড কোলস্টোনের বিরুদ্ধে।
উল্লেখ্য, ২৫ মে মিনেয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ঘারে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন পুলিশ অফিসার শাওভিন। সঙ্গে তার আরো তিন সহকর্মীও ছিলেন।
এরপরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সেই বিক্ষোভের আগুন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লন্ডন, ব্রিস্টল, নটিংহ্যাম ও ম্যানচেস্টারসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। খবর: সিএনএন
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
