মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা যুক্তরাষ্ট্র। গত আটদিন ধরে রাজপথে বিক্ষোভ-প্রতিবাদে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে এবার সমর্থন দিয়েছেন ইতালির ফুটবল ক্লাব এএস রোমার কোচ ও খেলোয়াড়রা।
রোম ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব আসোচাজিওনে স্পোর্তিভা রোমা (এএস রোমা) কোচ ও খেলোয়াড়রা এক টুইট বার্তায় বর্ণবাদের প্রতিবাদ জানায়। টুইট বার্তায় ক্লাবটি ফুটবল খেলোয়াড় ও কোচের হাঁটু গেড়ে বসে সমর্থন দেওয়ার একটি ছবি শেয়ার করে। টুইট বার্তায় বলা হয়, নিয়মিত প্রশিক্ষণের পূর্বে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদের হাঁটু গেড়ে বসেছেন তারা।
এদিকে, বিক্ষোভ ঠেকাতে যুক্তরাষ্ট্রে ৪০টিরও বেশি শহরে কারফিউ জারি করা হয়েছে। কিন্তু কারফিউ উপেক্ষা করেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মানুষ।
তবে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভে ব্যতিক্রমী চিত্র ধরা পড়ে। সেখানে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে সেনাবাহিনীর সদস্যদের হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে। তারও আগে, লোয়া এবং জর্জিয়ায় পুলিশ সদস্যদের হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের প্রতি একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে।
গত ২৫ মে মৃত্যু হয় জর্জ ফ্লয়েড নামের ওই কৃষ্ণাঙ্গের। অভিযোগ উঠে গ্রেফতারের পর পুলিশের নির্যাতনে মারা যান তিনি। এরপরেই তাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তা থেকেই বিক্ষোভের সূত্রপাত। কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় বিক্ষোভ বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়ে। ব্রিটেন, জার্মানি, ইতালি, ফ্রান্সসহ অনেক দেশেই বিক্ষোভ-প্রতিবাদে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।
More Stories
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের...
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
