বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ শীর্ষ সম্মেলন পেছানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।
শনিবার ফ্লোরিডায় স্পেসএক্সের রকেট উড্ডয়ন দেখে ওয়াশিংটন ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে সাংবাদিকদেরকে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি বলেন, জি৭ এখন খুবই পুরনো একটি গ্রুপ। আমি সম্মেলন পিছিয়ে দিচ্ছি। কারণ, জি৭ হিসাবে এই জোট বিশ্বে চলমান পরিস্থিতিকে সঠিকভাবে উপস্থাপন করছে বলে আমার মনে হচ্ছে না।
করোনা পরিস্থিতির কারণে জুনের শেষে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জি৭ এর সদস্যভুক্ত দেশগুলো হল- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, জার্মানি, ইতালি এবং কানাডা। এ জোটে প্রতিনিধিত্ব করে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। এবার ট্রাম্প বাড়তি আরও চার দেশকে আমন্ত্রণের কথা জানালেন।
এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল জানিয়েছিলেন, করোনাভাইরাস মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ায় তিনি জি৭ শীর্ষ সম্মেলনে ব্যক্তিগতভাবে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
