এবার কিশোর-কিশোরীদের শারীরিক সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং-উন। কৈশোরে শারীরিক সম্পর্ককে অনৈতিক এবং অশুচি কাজ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এমন কাজকে রাষ্ট্রদ্রোহীতার সঙ্গে তুলনা করা হয়েছে এবং অভিযুক্ত কিশোরের অভিভাবক এবং শিক্ষকরা তাদের আচরণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে তাদেরকেও শাস্তির মুখোমুখি হতে হবে।
শুক্রবার ব্রিটেনের সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যৌনতা আইনত নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। তারপরও অনেক হাইস্কুলের শিক্ষার্থী যৌনতায় মেতে উঠছে। নাবালকদের যৌনতার প্রতি আকর্ষণকে পুঁজিবাদী প্রভাব বলে মনে করছেন কিম জং-উন।
এমন অবস্থায় এই ধরনের যৌনতায় ইতি টানতে কঠোর আইন প্রয়োজন বলে মনে করছে উত্তর কোরিয়া সরকার। পিয়ংইয়ংয়ের এক সূত্রের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়ায় জানায়, ‘শিক্ষার্থীরা দিন দিন যৌনতায় লিপ্ত হচ্ছে। হাইস্কুলের শিক্ষার্থীদের এই নেশা থেকে দূরে রাখতে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছে শাসকদল।’
এমনকি শিক্ষার্থীদের ফোন এবং অন্য যোগাযোগমাধ্যমের ওপর নজরদারির নির্দেশেও দেওয়া হয়েছে। এই নজরদারির কাজ সম্পাদন করতে সরকারি উদ্যোগে ‘রেড ফ্ল্যাগ’ নামে অ্যাপ বানানো হয়েছে। কার্যত জোর করেই শিক্ষার্থীদের ফোন বা ল্যাপটপে এই অ্যাপ ইনস্টল করতে নির্দেশ দিচ্ছে স্কুলগুলো। পর্ন জাতীয় কোনো সাইটে ইউজার গেলেই এই অ্যাপের মাধ্যমে তা রেকর্ড হয়ে যায় এবং স্ক্রিনশট উঠে যায়।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
