দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি করোনাভাইরাস সঙ্কটে সবাইকে সাহস না হারানোরও পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ভাইরাসের সংক্রমণ এড়াতে ঈদুল ফিতরে বাড়িতে না গিয়ে অনলাইনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, এবারে রোজা ও ঈদ দুটোই একেবারে অন্যরকম। আগে আমরা এই ধরনের ঈদের কোনো ধারণা পাইনি। তবু ঈদ, ঈদ-ই, আনন্দ।
তিনি বলেন, সবার সঙ্গে হয়ত নামাজ পড়তে যাওয়া হবে না, বন্ধু-আত্বীয়দের বাড়িতে বেড়াতে যেতে হয়ত পারব না, সেমাই খাওয়া হবে না। কিন্তু তাতে কি? মনের যে কোণটাতে প্রিয়জনের বাস, ঠিক সেইখানে তো কোনো লকডাউন নেই।
ফখরুল বলেন, আমার নাতির সঙ্গে হয়ত কোলাকুলি হবে না। কিন্তু দেখা হয়ত হবে আশা করছি। কারণ আমি এখন জুম (ইন্টারনেটে ভিডিওকলে কথা বলার অ্যাপ) করা শিখে গেছি। আপনারাও করুন।
তিনি বলেন, ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। চারিদিকে আতঙ্ক ভয়, সামজিক দূরত্ব, অভাব-অনটন। তার উপরে আবার দক্ষিণে আম্পানের তাণ্ডব। এর মধ্যে ঈদ।
বিএনপি মহাসচিব বলেন, একটু মন খারাপ। এই অসুখটার জন্য আমাদের নেত্রী ম্যাডামের সঙ্গে দেখা হয়ত হবে না। যদিও উনি বাসায় আছেন। গত ঈদেও দেখা হয়নি, জেলে ছিলেন।
করোনার বিপর্যয় কেটে যাবে বলেও তিনি প্রত্যাশা করেন। ফখরুল বলেন, জীবনে খারাপ দিন আসে আবার কেটেও যায়। সাহস হারালে কিন্তু চলবে না। এই অসুখকে হারিয়ে দিতে হবে।
এ সময় তিনি আরও জানান, ভোরের নতুন সূর্য, নতুন স্বপ্ন, নতুন আশার আলো জন্ম দেবে। দাম দিতে হয় জীবনে- ধরে নিন এবারের ঈদটা সেই পরীক্ষা। পরম করুণাময় আল্লাহতা’লা আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। এই দিন কেটে যাবে।
More Stories
লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ
বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান...
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ভারতের সর্বাধিক...
লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান...
নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান...
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
