করোনাভাইরাসে দুর্গতদের সহায়তার জন্য নিলামে ব্যাট বিক্রি করেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনের দুটি ঐতিহাসিক ব্যাট বিক্রি হয় ৩৭ লাখ টাকায়। এই ব্যাটগুলো ফেরত আনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বুধবার দুপুরে এক অনুষ্ঠানে এগুলো ফেরত আনার কথা জানান বিসিবি সভাপতি। ক্রিকেটারদের স্মারক সংগ্রহে রাখা নিয়ে কোনো উদ্যোগ আছে কি না, এমন প্রশ্নে পাপন এই আগ্রহের কথা জানান।
বিসিবির সভাপতি বলেন, ‘আমি উদ্যোগ নেব অবশ্যই। সবসময়ই ছিল। এখন এখানে তো আমরা অকশনে অংশগ্রহণ করতে পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’
ক্রিকেটারদের মধ্যে প্রথম সাকিব আল হাসান তার ঐতিহাসিক ব্যাট নিলামে বিক্রি করে করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরপর থেকে একের পর এক ক্রিকেটার তাদের ঐতিহাসিক স্মারকগুলো নিলামে তুলছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
নিলাম শুরু হয় সাকিবের ব্যাট বিক্রির মাধ্যমে। তার ব্যাটটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এরপর তাসকিন-সৌম্যর ব্যাট-বল বিক্রি হয় সাড়ে আট লাখ টাকায়। এরপর ক্রিকেটারদের অটোগ্রাফ সংবলিত একটি ব্যাট বিক্রি হয়েছে তিন লাখ টাকায়। এ ছাড়া নিলাম থেকে জাতীয় দলের অন্যতম তারকা ব্যাটসম্যান মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ঐতিহাসিক ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। সর্বশেষ মাশরাফির একটি ব্রেসলেট বিক্রি হয় সর্বোচ্চ ৪২ লাখ টাকায়।
More Stories
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের...
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
