মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১০৯ জন বাংলাদেশি মারা গেছেন। আরও ৩,৭০০ বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর দূতাবাসকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
দূতাবাসের একজন কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বিবিসিকে জানিয়েছেন যে সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তারা মারা যাওয়া ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছেন।
কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যাম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মনে করছেন তারা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ।
নতুন আক্রান্তের সংখ্যা জানা গেলে আক্রান্ত ও মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূতাবাসের একজন কর্মকর্তা।
সূত্র : বিবিসি
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
