ওপার বাংলার শক্তিমান কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন-‘মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’ করোনাকালে পুরো মানবজাতিই প্রকৃতির কাছে অসহায়। এমন সংকটে ভালোবেসে রাশিয়ার বাংলাদেশি কমিউনিটির পাশে আছেন আলমগীর জলিল।
অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের ‘কাউন্সিল চেয়ারম্যান’ এবং সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়ার ‘সভাপতি’ আলমগীর জলিল। রাশিয়ার বাংলাদেশি কমিউনিটিতে তিনি ‘সবার বন্ধু আলমগীর’ নামে পরিচিত। প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন তিনি। আর ডিপ্লোম পাওয়াদের জমকালো আয়োজনে সম্মাননা দিয়ে থাকেন। বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক দৃঢ় করতে সাংস্কৃতিক বন্ধন বাড়াতে রুশ-বাংলা কনসার্ট করেন আলমগীর জলিল। এই কনসার্টে দুই দেশের নামী শিল্পীরা অংশগ্রহণ করে।
করোনাকালে রাশিয়ার ৪৪টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার উপহার দিয়েছেন এই মানবিক মানুষ। জাতপাত, দলমতের বাইরে গিয়ে সবাই মিলে, সবার ভালো থাকার প্রত্যয় নিয়ে কাজ করছে আলমগীর জলিলের সংগঠন।
মস্কোর চারটি বিশ্ববিদ্যালয়ে রমজান মাসব্যাপী ইফতার উপহার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মস্কো শহরের সাতটি বাঙালি অধ্যুষিত এলাকায় ইফতার উপহার দিচ্ছেন প্রতিদিন। আলমগীর জলিল সবার খোঁজ খবর নিচ্ছেন প্রতিনিয়ত। অন্তর থেকে তিরি চান একটি বাংলাদেশি মানুষও যাতে করোনার সংকটে কষ্টে না থাকে। নিজেই নিজের পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরে পাঠিয়ে দিচ্ছেন ছাত্রদের জন্য। এটি ভিনদেশের মাটিতে এটা কল্পনাও করা যায় না।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
