মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৮ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে।
রোববার (১০ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ২ হাজার ৬৫০ জন। ৩৬টি ল্যাবে এখন নমুনা পরীক্ষা করা হচ্ছে। শনিবার (৯ মে) পর্যন্ত ৩৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ নতুন করে যুক্ত হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৬৪২ জনের। এ সময়ে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৮টি নমুনা।
ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় নিহত ১৪ জনের মধ্যে ১০ জনই পুরুষ, চারজন নারী। বয়সের হিসেবে মৃত চারজন নারীর মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন রয়েছেন। বয়সের হিসেবে মৃত ১০ জন পুরুষের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন ও ৯০ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তিনি জানান, সুস্থতার হার ১৮ দশমিক ১০ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় আইসুলেশনে নেওয়া হয়েছে ১৬৯ জনকে। বর্তমানে আইসুলেশনে আছেন ২ হাজার ১১৫ জন।
More Stories
লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ
বাড়িতে বাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণকে ‘ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হান্নান...
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কখনোই সঠিক তথ্য প্রকাশ করেনি। এমনকি ভারতের সর্বাধিক...
লন্ডন থেকে এসে উনি কে কাফের, কে মোনাফেক ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান...
নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান...
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
