করোনা চিকিৎসায় একের পর ওষুধের পরামর্শ দিয়ে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে নতুন তথ্য হাজির করে সামাজিক যোগাযোগমাধ্যমে চরম কটাক্ষের শিকার হলেন তিনি।
এনবিসি নিউজ জানায়, ইনজেকশনের মাধ্যমে জীবাণুনাশক যেভাবে শরীরে ঢোকানো হয়, একইভাবে সূর্যালোক বা কোনো শক্তিশালী আলো ঢুকিয়ে কভিড-১৯ ভাইরাসকে মেরে ফেলা যাবে, এমন ফর্মুলা দিয়েছেন ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্পের এই বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ট্রাম্পের এই মন্তব্যের আগে হোয়াইট হাউসের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান বলেন, ‘মার্কিন প্রশাসনের বিজ্ঞানীরা দেখেছেন, কভিড-১৯ ভাইরাস বধ করার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে অতিবেগুনি রশ্মি। এটাই এখনকার সবচেয়ে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ।
তিনি বলেন, ‘মাটিতে বা বায়ুতে ভেসে থাকা, দু’টি অবস্থাতেই এই ভাইরাসকে বধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সূর্যালোক। তাই আশা করা যায়, আসন্ন গ্রীষ্মে এর সংক্রমণ কমে আসবে।’
তার বক্তব্যের পরেই প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ধরুন, অতিবেগুনি রশ্মি বা অত্যন্ত শক্তিশালী কোনো আলো আমাদের শরীরে পড়ল। তাতেই এটা হতে পারে। তখন অবশ্য আপনারা বলবেন, পরীক্ষা–নিরীক্ষা করে দেখতে হবে। সেই আলো যদি ইনজেকশনের মাধ্যমে চামড়া ফুঁড়ে বা অন্য কোনো ভাবে আমাদের শরীরে ঢোকে, তা হলেও এই কাজটা সম্ভব হবে।’
ট্রাম্পের বক্তব্য, ইনজেকশনের মাধ্যমে কোনো জীবাণুনাশকে যেভাবে শরীরে ঢোকানো হয়, সেই ভাবেই কি সূর্যালোক বা কোনো শক্তিশালী আলোকে দেহে ঢুকিয়ে ভাইরাস মারা হবে নাকি ‘সানবাথ’-এর মাধ্যমেই সেটা সম্ভব? এই ভাইরাস যেহেতু প্রচুর পরিমাণে পৌঁছয় ফুসফুসে, তাই এই সব উপায়ে তাদের বধ করা যায় কি না, তা দেখার প্রয়োজন রয়েছে।
তার এই বক্তব্যের সময় সেখানে ছিলেন হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের কো-অর্ডিনেটর ডেবোরা ব্রিস্ক। প্রেসিডেন্টের এই সব কথা শুনে তিনি যে অবাক হয়ে গিয়েছেন, সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
