লস এঞ্জেলেসে এ পর্যন্ত কোন প্রবাসী বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এর কোন প্রমাণও নেই। প্রবাস বাংলা ডট ইনফো অনুসন্ধন করে জানতে পেরেছে লস এঞ্জেলেসে বসবাসরত প্রখ্যাত সঙ্গীত শিল্পী মিতালী কাজল ওরফে সুলতানা কবির মিতালীর স্বামী বিশিষ্ট ব্যবসায়ী নিসার কাজল করোনায় আক্রান্ত হয়েছিল এবং করোনা যুদ্ধে বিজয়ী হয়েছেন।
কথা হচ্ছিল মিতালী কাজলের সাথে। তিনি জানান, গত ৯ মার্চ স্বামী নিসার কাজল বাংলাদেশ থেকে ফিরে আসছিলেন। যাত্রা পথে নিউ ইয়র্কে দুদিন অবস্থান করেন। তারপর লস এঞ্জেলেসে ফিরে আসার পর ১৩ মার্চ ধরা পড়ে যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে নিউ ইয়র্ক থেকেই তিনি এ রোগে আক্রান্ত হয়েছেন।
জানাতে চাইলাম- করোনা তো ছোঁয়া ছোঁয়ে, আপনাদের তাহলে হলো না কেনো?
তিনি জানান, নিসার আসার সাথে সাথে তাকে কোয়ারেন্টাইনে রাখ হয়েছিল। শিক্ষিত ও বুদ্ধিমান রমনী শুরু থেকেই তার দুই সন্তানকে নিয়ে যে সাবধানতা অবলম্বন করেছিলেন তার ফলে পরিবার রক্ষা পেয়েছে।
আরও জানতে চাইলাম- বুঝলেন কি করে যে তার করোনা হয়েছে?
তিনি জানান, প্রথমে তার জ্বর হয়। তারপর আমরা তাকে হাসপাতালে নিয়ে গেছি। সেখান থেকেই সনাক্ত হয় যে, তার করোনা হয়েছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিসারের সঙ্গেও কথা হয়। তিনি বলেন, দুদিন হাসপাতালে থাকার পর মনে হল আমি যদি সেখানে থেকে চিকিৎসা নেই হতে মানসিকভাবে আরও দূর্বল হয়ে যাব।
তিনি জানান, ডাক্তারকে অনুরোধ করে তার পরামর্শ নিয়ে সুস্থতার অভিনয় করে বাসায় কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেন। সেই সঙ্গে তিনি ঘরে ফিরে আসেন।
কিন্তু এরই মধ্যে অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে যান এবং স্বাভাবিক চিকিৎসায় দুটি এন্টিবায়টিক দেন। যা ছিল ব্যাক্টেরিয়া ও ভাইরাসেরর এন্টিবায়োটিক। তার ফলে কিছুটা সুস্থ হলে ডাক্তার বাসায় পরিচর্যার মাধ্যমে সুস্থতার পরামর্শ দেন।
নিসা ধুমপান করে না। ফুসফুস ছিল সবল, ইমিউন সিস্টেমও ছিল শক্তিশালী। শ্বাস কষ্ট প্রতিরোধ ক্ষমতা ছিল প্রবল।
ঘটনার বিস্তাতি শুনে মনে হয়েছে মিতালী কাজলের নার্সিং করোনাকে প্রতিহত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। তাকে সর্বদা আদা লেবুর চা দিয়েছেন। কমালা লেবু, প্রচুর পানি, ভিটামিন সি জাতিয় খাবার খাওয়াতে হয়।
করোনার ক্রান্তিকালে দৈহিক ও মানসিক শক্তি সবল থাকলে যুদ্ধে জয় সম্ভব। মিতালী এমনটাই মনে করেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত উপায়ে করোনা থেকে পরিত্রান পাওয়া যায়। যদিও এই ভাইরাসের কোন ভ্যাক্সিন এখনও আবিস্কার হয়নি। গত একমাস নিসার করোনা মুক্ত হয়ে পরিবারের সঙ্গে কোয়ারেন্টাইন অবস্থায় রয়েছেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
