প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণহানিও অর্ধলক্ষ ছাড়িয়েছে। যাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র। তবে ইউরোপ ও আমেরিকার পর দক্ষিণ এশিয়া নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে পাঁচ শতাধিক মানুষের। নতুন করে প্রাণ গেছে ১৪ জনের।
সবশেষ তথ্যমতে ভারতে মোট আক্রান্ত দুই হাজার ৫৬৭ জন। এর মধ্যে গেলো ৪৮ ঘণ্টায় সংক্রমিত এক হাজারের বেশি। যার বেশিরভাগই দিল্লির নিজামুদ্দিন মার্কাজে অংশ নেয়া মুসল্লি। ভারতে প্রথম করোনা ধরা পড়ে ১৫ ফেব্রুয়ারি। এ ভাইরাসে দেশটিতে মারা গেছে ৭২ জন।
এদিকে, পাকিস্তানে এক দিনের ব্যবধানে আক্রান্ত হয়েছে ৩০৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ২ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাঞ্জাবেই আক্রান্ত প্রায় এক হাজার। কোভিড নাইনটিনের প্রকোপে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা ৩৪।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
