প্রাণঘাতী করোনাভাইরাসে বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে হাজারো মানুষের নাম। দীর্ঘ হচ্ছে অচেনা ভাইরাসটিতে মৃতের সংখ্যাও। তার মধ্যে দেশটির অঙ্গরাজ্যে নিউইয়র্কের অবস্থা বেশি খারাপ। সেখানে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা। গতকাল একদিনেই নিউইয়র্কে ২৩৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, গত একদিনে ২৩৭ মৃত্যু নিয়ে শুধু নিউইয়র্কেই কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৯৬৫ জনের মৃত্যু হলো। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত মৃত্যুর ঘটনা ঘটেনি নিউইয়র্কে।
সংবাদ সম্মেলনে গভর্নর কুওমো আরও জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭ হাজার ১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯ হাজার ৫১৩ জনে।
নিউইয়র্কে এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে দুই হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন।
গত বছরের শেষ দিন চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রায় দুই শর মতো দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে। ইতালি ও স্পেন মৃত্যুর তালিকায় শীর্ষে থাকলেও আক্রান্তের সংখ্যায় সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬২৭ জনকে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৪ জন মারা গেছেন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
