যশোরের মনিরামপুরে মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে ছবি তোলার ঘটনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আরিফ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘(কান ধরিয়ে ছবি তোলার) ছবিটি আমি দেখেছি। এটা আমাদের কাজ নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসিল্যান্ড সাইয়েমা হাসানকে মনিরামপুর থেকে প্রত্যাহার করা হয়েছে।’
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান জেলা প্রশাসক।
নভেল করোনা ভাইরাস প্রতিরোধে মনিরামপুরে মাস্ক না পরায় গতকাল শুক্রবার বিকেলে তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান এই সাাজা দেন। কান ধরিয়ে দাঁড় করিয়ে সাজা দেওয়ার ঘটনাটি নিজের মোবাইল ফোনে ছবিও তোলেন তিনি। তিন বৃদ্ধকে কান ধরানো এবং তার ছবি তোলার মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সামলোচনার ঝড় ওঠে।
জানা যায়, করোনা ভাইরাস মোকাবিলায় লোকসমাগম না করতে উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। বিকেল সাড়ে ৫টার দিকে মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে অভিযানের সময় প্রথমে ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন, অন্যজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। কিন্তু তাদের মুখে মাস্ক ছিল না।
এ সময় পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদেরকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। শুধু তাই নয়, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এ ছাড়াও পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত আরেকজন ভ্যানচালককেও একইভাবে কান ধারিয়ে দাঁড় করিয়ে রাখেন।
এ ঘটনায় সমালোচনার মুখে শনিবার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে মনিরামপুর থেকে প্রত্যাহার করা হলো।
More Stories
আমেরিকা-ভারতের গোলামি করতে চায় জামায়াত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামের নামে মিথ্যাচার করছে। মুখে ইসলামের...
১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে : হাসনাত
আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে...
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত...
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, ‘নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবেন না—এটি মেনেই আমরা রাজনীতি করি’। রোববার...
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
