করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে এক দিনে চার বাংলাদেশি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে মোট আটজন বাংলাদেশি মারা গেলেন।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এলমহার্স্ট হসপাতালে ৬০ বছরের আবদুল বাতেন, ৭০ বছরের নুরজাহান বেগম এবং ৪২ বছরের এক বাংলাদেশি প্রবাসী নারী মারা যান। আর প্লেইনভিউ হাসাপাতাল নর্থওয়েলে মারা গেছেন ৫৯ বছরের এ টি এম সালাম। হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে প্রতিদিন আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনা বুলেটের গতিতে ছড়াচ্ছে, বলেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় কমপক্ষে ২১০ জন মারা গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অঙ্গরাজ্যটিতে আক্রান্ত মানুষের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। বাড়ছে মৃত মানুষের সংখ্যাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল বাতেনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী। তিনি ব্রুকলিনে বসবাস করতেন। ৪২ বছরের ওই নারীর বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি অ্যাস্টোরিয়ায় বাস করতেন। রংপুরের এ টি এম সালাম থাকতেন ওয়েস্ট বে লং আইল্যান্ড এলাকায়। ঢাকার মোহাম্মদপুরের নুরজাহান বাস করতেন এলমহার্স্ট এলাকায়। মৃত ব্যক্তির স্বজনেরা আগে এক দিনে লাশ হাতে পেতেন। এখন হাসপাতালগুলোর ব্যস্ততার জন্য দুদিন সময় লাগছে।
বোর্ড অব ইলেকশনের সদস্য মাজেদা আক্তার বলেন, ‘মেয়র অফিস থেকে আমাদের জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগই ট্যাক্সিচালক এবং ডেলিভারির কাজে নিয়োজিত মানুষ। তাদের মাধ্যমে পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন।’
মাজেদা আক্তার আরও বলেন, ‘আমরা যারা বাংলাদেশি কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করি, তাদের মেয়র অফিস থেকে বাংলাদেশি মানুষের মৃত্যুর সংবাদগুলো জানানো হয়েছে।
এর আগে গত ২৩ মার্চ মারা গেছেন ৩৮ বছরের আমিনা ইন্দ্রালিব তৃষা এবং ৬৯ বছরের মোহাম্মদ ইসমত। আগের সপ্তাহে মারা গেছেন মোতাহের হোসেন ও মোহাম্মদ আলী নামের দুজন বাংলাদেশি।
বিশ্বজুড়ে ১৮ হাজার ৮৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬১৩। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।
এখন পর্যন্ত ১৯৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
