নিউইয়র্কে করোনা ভাইরাসে প্রথমবারের মতো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতরাতে (বৃহস্পতিবার) বিষয়টি জানলেও তা কোনোভাবেই কনফার্ম হওয়া যাচ্ছিল না। এ নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি। যোগাযোগ করেছি বাংলাদেশ দূতাবাস ও নিউইয়র্ক কনস্যুলেটে। কিন্তু বাস্তবতা হলো কোভিড-১৯ ভাইরাসে মৃতের পরিচয় খোদ যুক্তরাষ্ট্র সরকারই গোপন রাখছে। সরকারসহ বিভিন্ন সূত্র শুধুমাত্র আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা জানাচ্ছে। তাই যে কারো পক্ষে পরিচয় নিশ্চিত হওয়া কঠিন।
করোনায় আক্রান্তদের পরিবারও সামাজিক কারণে তা প্রকাশ করছেন না। কেননা, কোভিড-১৯ এমনই ভয়াবহ যে মা তার সন্তানের কাছে, সন্তান তার মায়ের কাছেও যেতে পারছে না। এ অবস্থায় মৃত এক বাংলাদেশির নিকটজন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাই দেরীতে হলেও মৃত্যুর খবর জানাচ্ছি।

এ নিয়ে যখন রিপোর্ট তৈরির প্রস্তুতি নিচ্ছি তখন আমার নিকট একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের খবর পেলাম। তিনি নিউইয়র্কের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। এ নিয়ে ২১ জন বাংলাদেশি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে।
তবে আমার ধারণা, বাংলাদেশিদের আক্রান্ত হওয়ার প্রকৃত সংখ্যা অনেক বেশি। কেননা, নিউইয়র্কে মিডিয়া পরিবারের তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা খবরটি প্রকাশ করছেন না। যেখানে মিডিয়ার মানুষই মিডিয়াকে তথ্য দিচ্ছে না সেখানে অন্যদের অবস্থাটা কি তা নিশ্চয়ই অনুমান করা যায়।
পরিস্থিতি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
