আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস নিয়ে ঝুঁকি থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই।
শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব সেটা নিশ্চিত করে বলা যায় না। আমাদের সর্বাত্মক প্রয়াস সম্মিলিতভাবে করোনা যত বড় শত্রুই হোক, এই শত্রু আমরা পরাজিত করব।
করোনাকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে একটি সমস্যা। এটি এখন বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পুরোপুরি প্রস্তুত আছি। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রয়াসে করোনাভাইরাস যত বড়ই শত্রু হোক না কেন, আমরা এই ভাইরাসকে পরাজিত করতে পারব।
ঢাকা-১০ আসনসহ সব উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি নির্বাচন পেছানোর ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা যদি নির্বাচন পেছাতে চায়, এটি তাদের বিষয়। তাদের নিজস্ব স্বাধীনতা আছে তারা সিদ্ধান্ত নেবে। ইসিকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে না। তাদের নিজস্ব স্বাধীনতা আছে, তারা সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচন পেছানোর জন্য আবেদন হয়েছে, সেটি গ্রহণযোগ্য হবে কিনা তা আমি জানি না।
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ২০ জন আক্রান্ত ও একজন মারা গেছে। শুক্রবার নতুন করে তিনজন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের একজন নারী ও দুইজন পুরুষ। আক্রান্ত নারী ও একজন পুরুষের বয়স ৩০ বছরের কাছাকাছি। অন্য পুরুষের বয়স ৭০ কাছাকাছি। তিনি আইসিইউতে আছেন। তার অবস্থা অবস্থাজনক। আক্রান্তরা ইতালি ফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিল।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০ জন রোগত্বত্ত বিভাগে এসে সেবাগ্রহণ করেছেন। নমুন পরীক্ষা করা হয়েছে ৩৬ জনের। আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে এবং প্রাতিষ্ঠানিক কোয়ান্টেরাইনে রয়েছেন আরো ৪৪ জন।
অন্যদিকে বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
More Stories
সম্পাদকীয়: লস এঞ্জেলেস কনস্যুলেট বিতর্ক! ফ্যাসিবাদী মানসিকতা কার—ক্ষমতাচ্যুতদের, নাকি ক্ষমতার ছায়ায় থাকা নতুন অভিভাবকদের
কাজী মশহুরুল হুদা প্রবাসে একটি কনস্যুলেট কেবল প্রশাসনিক কার্যালয় নয়; এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থান, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক মর্যাদার...
ঐতিহাসিক ‘লাল বাড়ি’ বরাদ্দ হলো জামায়াত আমিরের জন্য
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টো রোডের ঐতিহাসিক দোতলা লাল...
বাংলাদেশের রাষ্ট্রীয় পদক: সম্মান না আমলাতান্ত্রিক প্রহসন?
বাংলাদেশে রাষ্ট্রীয় পদক—যেমন একুশে পদক, বাংলা একাডেমী পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতীয় পদক, ইত্যাদি —কেবল পুরস্কার নয়; এগুলো জাতির কৃতজ্ঞতার...
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত এশিয়ার তিন দেশ চীন, ভারত ও পাকিস্তাননের দূতরা রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...
এএফপিকে বললেন তারেক রহমান : নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান বলেছেন, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে।...
জামায়াত জিতলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষের নামে ‘স্পিড মানি’ বন্ধ করা হবে: শফিকুর রহমান
ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর...
