যুক্তরাষ্ট্রে দু’জন সাংসদ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। দেশটির সবকটি অঙ্গরাজ্যেই ছড়িয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০০ এর বেশি মার্কিনী আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৫। আর দেশটিতে মৃত্যু হয়েছে ১৫০ জনের। খবর সিএনএন
করোনা আক্রান্ত সাংসদরা হলেন- বেন ম্যাকঅ্যাডামস এবং অন্যজন ডি-উটাহ। ৪৫ বছর বয়সী ম্যাকঅ্যাডামস জানান, ওয়াশিংটন থেকে ফেরার পর গত শনিবার থেকে তার মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়। তারপর ডাক্তারের পরামর্শে তিনি বাড়িতে আলাদা হয়ে থাকতে শুরু করেন। পরে পরীক্ষা করে দেখা যায় ফলাফল পজেটিভ।
দেশটির নিউইয়র্ক স্টেটে সবচেয়ে বেশি আক্রান্ত করোনায়। এখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০০ জন। এরপরই রয়েছে রাজধানী ওয়াশিংটন, এই শহরে ১ হাজার ১৮৭ মার্কিনী করোনায় সংক্রমিত, ক্যালিফোর্নিয়ায় আক্রান্তের সংখ্যা ৬৯০।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ত্রাণ তহবিলে স্বাক্ষর করেছেন। কয়েক বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে করোনা ভাইরাস মোকাবেলায়। করোনা ভাইরাস বিনামূল্যে পরীক্ষা করানো, চাকরি হারালে ইন্সুরেন্সের ব্যবস্থা, খাবার সরবরাহ এবং চিকিৎসার জন্য হাসপাতালে সামগ্রী কিনে দিতে এই অর্থ ব্যয় হবে।
জানা গেছে, যারা কর্ম হারিয়ে ঘরে বসে আছেন, যারা কোয়ারেন্টাইনে আছেন, যাদের স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে ঘরে বসে সময় পার করতে হচ্ছে- তাদের সবাইকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
বুধবার (১৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, আমি একটি বিলে (এইচ.আর. ৬২০১) সাক্ষর করলাম। এই বিলটির ফলে মার্কিন নাগরিকদের জরুরি সাহায্য এবং করোনা ভাইরাস মোকাবেলায় সহায়তা করবে।
ডোনাল্ড ট্রাম্প সরকার ইতিমধ্যেই এই ভাইরাসের মোকাবিলায় আমেরিকায় প্রবেশে ইউরোপীয়দের উপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
