বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে জার্মানির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ মন্তব্য করেছেন।
স্থানীয় সময় গতকাল বুধবার এক ভিডিও বার্তায় জার্মান জনগণকে উদ্দেশ করে একথা বলেন তিনি।
ওই বার্তায় অ্যাঙ্গেলা মার্কেল বলেন, করোনাভাইরাস জার্মানির জনগণ ও অর্থনীতির যে পরিমাণ ক্ষতি করেছে এবং করছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত নজিরবিহীন। তিনি করোনার বিপদকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এটি মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার জন্য জার্মান জনগণের প্রতি আহ্বান জানান।
জার্মান সরকারের ঘোষিত পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার মানুষ করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের অন্তত দুই লাখ দুই হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮৩ হাজার মানুষ সুস্থ হয়ে হাসাপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, এই ভাইরাসের কারণে এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
