মানুষ সারা জীবন তাকেই মনে রাখে যিনি মানুষের জন্য কিছু করেন। একটি সুন্দর স্বপ্ন হতে পারে, মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা ও সহযোগিতার সৌন্দর্য উপলব্ধি করা। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ।
বাংলাদেশি চিকিৎসক ফেরদৌস খন্দকার প্রবাসী বৃদ্ধ ও শিশুদের মাঝে বিনামূলে খাদ্যসামগ্রী বিতরণ করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের নিউয়র্কের জ্যাকসন হাইটসে স্থানীয় সময় ১৭ মার্চ বিকেল ৫টায় তার কার্যালয়ের সামনে এই কার্যক্রম শুরু হবে।
জানা গেছে, কোনো বৃদ্ধ যদি অনুষ্ঠানে উপস্থিত হতে নাও পারে তাহলে ওই ব্যক্তির বাসায় খাবার পৌঁছে দেয়া হবে। বৃদ্ধদের দেয়া হবে ১০ পাউন্ড বাসমতি চাল, ৩ পাউন্ড মসুরি ডাল ও দুই প্যাকেট বিস্কুট। এ ছাড়া শিশুদের জন্য থাকবে নুডুলস, ব্রেড, জ্যাম নসিলা এবং বিস্কুট।
এমন মহৎ উদ্যোগ সম্পর্কে ডাক্তার ফেরদৌস খন্দকার বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এখানে খাদ্যসংকট তৈরি হয়েছে। এমতাবস্থায় এটা বড় ধরনের সমস্যা। এই বাংলাদেশিরাই আমাকে চিকিৎসক বানিয়েছে। তাদের একটু সহযোগিতা করতে পারলেই আমার স্বার্থকতা। এ ছাড়া মানুষের বিপদের দিনে মানুষ এগিয়ে আসবে এটায় স্বাভাবিক।
সরেজমিনে দেখা গেছে, চিকিৎসক ফেরদৌস খন্দকার নিজে কর্মীদের সঙ্গে প্যাকেট বানাতে অংশ নিয়েছেন।
এ সময় তিনি বলেন, বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন আমাদের সবার জন্য গৌরবময় একটি দিন। আজকের এই মহান দিনে কাজটি শুরু করতে পেরে সত্যিই ভালো লাগছে। এ ছাড়া বাঙালির যে কোনো বিপদে তাদের পাশে থাকতে চাই।
তিনি বলেন, জ্যাকসন হাইটসের ৭২ ব্রডওয়ে আমার অফিস। চায়লে যে কেউ ওখানে আসতে পারেন। তবে বৃদ্ধ কেউ না আসতে পারলে আমার নম্বরে (১৭১৮ ৮৪৪ ৩৩৬০) এসএসএস করলে আমরা তার সঙ্গে যোগাযোগ করব।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
