সৌদি আরবের আসির প্রদেশের নাজরানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মো. শামসুদ্দিন। তিনি চাঁদপুরের শাহরাস্তি নরিংপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
শামসুদ্দিন সৌদি আরবের নাজরানে ব্যবসা করতেন। গত ১১ মার্চ (বৃহস্পতিবার) নাজরান শহরে লরি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নিহতের মামা সফিকুল আলম জানান, তার ভাগ্নে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল গাড়ি থেকে আনলোড করছিলেন। তখন সড়ক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন। মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। সেখানে (সৌদিতে) তার ছোট এক ভাই তদারকি করছে।
শামসুদ্দিনের মরদেহ দেশে নিতে জেদ্দায় বাংলাদেশ কুনস্যুলেটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানা গেছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
