লন্ডনে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান। নিহত ওই ব্যাক্তির নাম আফরোজ মিয়া। তার বয়স হয়েছিল ৬৬ বছর। বাংলাদেশে তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জের বাগিরঘাট গ্রামে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আফরোজ মিয়া ৮ দিন আগে অসুস্থ হয়ে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। যদিও দীর্ঘদিন ধরেই ডায়বেটিসসহ নানা শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন তিনি। প্রাণঘাতী এ ব্যাধির সাথে ৮ দিন যুদ্ধ করার পর অবশেষে মারা যান তিনি।
নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহটি স্বজনদের কাছে কিভাবে কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে রয়েল লন্ডন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যুর খবরে পূর্ব লন্ডনের বাঙালি পাড়ায় আতঙ্ক নেমে এসেছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২জন। এর মধ্যে দুজন বাংলাদেশি। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন ম্যানচেষ্টারে বসবাসরত এক বাংলাদেশি (৬০), যিনি ৫/৬ বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
