আহমেদ ফয়সাল : করোনা মোকাবেলায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জনসমাগম না করতে বিশেষ পরামর্শ দিয়েছেন। পরামর্শ মোতাবেক মসজিদ গির্জা সহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান তাদের বিশেষ প্রার্থনা বাতিল ঘোষণা করেছেন। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার অর্ধশত মসজিদ ও ইসলামিক সেন্টার জুম’য়ার সালাত বাতিল করেছেন। প্রত্যাহিক সালাতে ১০’এর উপরে লোকসমাগম হয়, এমন অনেক মসজিদে প্রত্যাহিক জামাতও বাতিল করেছেন। একইভাবে অসংখ্য গির্জায় সান-ডে প্রেয়ার এবং ওয়েডিং সেরিমনি বাতিল করেছেন। অসংখ্য পার্ক ও রিক্রিয়েশন সেন্টার ভিজিটর্স বন্ধ ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম এডভেঞ্চার পার্ক ডিজনিল্যান্ড ক্যালিফোর্নিয়া, সিক্স ফ্লাগ বন্ধ ঘোষণা করেছেন। মুসলিম উম্মাহ (MUNA), ইসনা, ইকনা, কেয়ার সহ অসংখ্য বড় বড় অর্গানাইজেশন তাদের সকলপ্রকার পাব্লিক কর্মসূচী অনির্ধারিত সময়ের জন্য মুলতবি করেছেন।
বাংলাদেশী সংগঠনগুলোও তাদের আপ-কামিং কর্মসূচী বাতিল করেছেন। একই ভাবে বাফলা (বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস) তাদের সুদীর্ঘ এক যুগের পথ পরিক্রমায় প্রথমবারের মতো স্বাধীনতাদিবস প্যারেড অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেছেন। অবস্থার উন্নতি-অবনতি অবলোকন ও পর্যালোচনা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের সামার ভ্যাকেশন এগিয়ে এনে আর্লি ভ্যাকেশন ঘোষণার চিন্তাভাবনা চলছে। অথবা স্কুল কলেজগুলোতে বিশেষ দুর্যোগকালীন ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
