বিশ্বব্যাপী করোনা আতঙ্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) কর্তৃক আয়োজিত তাদের ১৪তম বাংলাদেশ ডে প্যারেড এণ্ড ফেস্টিবল ২০২০ স্থগিত করা হয়েছে। প্রতিবছর লিটল বাংলাদেশে এ আয়োজন করে বাফলা। করোনার প্রভাবে ও আতঙ্কে বাফলার কার্যকরী কমিটি জরুরী এক সভায় এই সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ইতিমধ্যে লস এঞ্জেলেসের মেয়র এরিক গার্সেটি রেড এলার্ট ঘোষণা করেছেন। এ বছর বিশেষ আয়োজনে ব্যাপকভাবে প্যারেড এণ্ড ফেস্টিবল করার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এবার আয়োজনে নতুন করে আন্তর্জাতিক ইভেন্টের সংযোজন করা হয়েছি। যেখানে বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিনিধিরা নাচ, গান ও তাদের সংস্কৃতি উপস্থাপনের মধ্য দিয়ে প্যারেডে অংশগ্রহণ করার কথা ছিল। এদিকে বাংলাদেশের ৫০তম পূর্তিতে ২০২১ সালে বাফলা ব্যাপক পরিকল্পনা হাতে নিচ্ছে। পরিবেশ ও পরিস্থিতি অনুকুলে থাকলে একটি সফল অনুষ্ঠানের চিন্তাভাবনা করছে তারা। এখানে আরও উল্লেখ্য যে, ইতিপূর্বে করোনার জন্য ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদ, কন্সুলেট জেনারেল অফিস বঙ্গবন্ধুর শততম জন্মবর্ষিকী উদযাপন অনুষ্ঠান স্থগিত করেছে। একই সঙ্গে কমিউনিটির মানুষের সুস্থ্যতার কথা চিন্তা করে বড় কোন অনুষ্ঠান থেকে বিরত থাকছে আয়োজকরা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
