হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপিএস) বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ সচিত্র ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) প্রকাশ করবে। মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ ২০২০ সকাল ১১টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হবে। ২৬ মার্চ প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে এই স্মারক।
মার্কিন ডাক বিভাগের স্মারক ডাকটিকিট বিভাগ মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার কাছে এক বার্তায় জানিয়েছে, ১৭ মার্চ থেকে ৩০-দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সম্বলিত সীলমোহর ব্যবহারের সুযোগ থাকবে। শুধুমাত্র সুনির্দিষ্ট ডাক অফিসে (জ্যাকসন হাইটস, নিউইয়র্ক) এই সিলমোহর সম্বলিত ডাক টিকিট কেনার সুযোগ থাকবে। এর আগে ২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্যা কভার প্রকাশ করে তা নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের মুখ্য ডাক অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়।
মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মার্কিন ডাক বিভাগের এই বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ উপলক্ষ্যে জ্যাকসন হাইটসের মুখ্য ডাক অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও একাধিক মার্কিন নির্বাচিত গণপ্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকীর লগ্নে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে নানানভাবে শ্রদ্ধা জানাবার উদ্যোগের একটি প্রয়াস বলে অভিহিত করেন এই স্মারক ডাকচিহ্নের আবেদনকারী বিশ্বজিত সাহা।
উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে ‘বাংলাদেশী ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করে নিউইয়র্ক স্টেট সিনেট।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
