সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গোলাবারুদের সহায়তা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার তিনি নিজেই একথা জানিয়েছেন।
এছাড়া আগামীকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে বৈঠক হবে তার মাধ্যমে ইদলিবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হবে বলেও এরদোগান আশা করেন।এর আগে, সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তুর্কি সেনাদেরকে কোনোরকম বিমান সহায়তা দেবে না মার্কিন সেনারা তবে মানবিক সহায়তার বিষয়টি নিয়ে হোয়াইট হাউজে আলোচনা হয়েছে। পরে সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি জানিয়েছেন, ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ককে গোলাবারুদের সহায়তা দেয়া হবে।
গত কিছুদিন ধরে ইদলিব প্রদেশে অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধারা। সেখানে বিশেষভাবে তৎপর রয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির শাম। তারা সিরিয়ার সেনাদের ওপর হামলা জোরদার করেছে; কখনো কখনো তারা তুর্কি সেনাদের গোলাবর্ষণের আড়ালে নিজেরা সিরিয় সেনা ও মিত্র যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে। এসব হামলার জবাব দিয়েছে সিরিয়ার সেনারা এবং ক্রসফায়ারে পড়ে মারা গেছে তুরস্কের বহু সেনা।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
