সরকার ঘোষিত অভিবাসীদের মধ্যে ওমান থেকে কমার্শিয়াল ইমপর্টেন্ট পার্সন (সিআইপি) মনোনীত হওয়া ১২ জনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। রাজধানী মাস্কাটস্থ কুরুম ক্রাউন প্লাজার হল রুমে এক জমাকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত গোলাম সরোয়ার।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে সিআইপি মর্যদা প্রাপ্ত ৩৬ জনের মধ্যে ওমানের রয়েছে ১২ জন। সংবর্ধিত হওয়া ওমানের সিআইপিরা হলেন-ইয়াছিন চৌধুরী, ইঞ্জি. আশরাফুর রহমান, মোসাদ্দেক চৌধুরী, গোলাম কবির, বেলাল, বাচা মিয়া, তফিকুজ্জামান, ইলিয়াস মিয়া, জসিম উদ্দিন, আবু সাঈদ, রফিকুল আলম, কাজী শফিকুল ইসলাম।সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশ্বের অন্যান্য দেশে বসবারত সিআইপি’রাও।
জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-আরব আমিরাত থেকে আসা সংগঠনটির সভাপতি মাহাতাবুর রহমান, জাপান থেকে মহাসচিব কাজী সরোয়ার হাবিব, সহ-সভাপতি ওমান থেকে শাহজান মিয়া, হংকং থেকে যুগ্ম সম্পাদক এম আর খান শাহীন, সুইডেন থেকে আন্তর্জাতিক সম্পাদক শাহ আলম জুনু, ওমান থেকে সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস, সমাজসেবা সম্পাদক শামসুল আজিম আনসার, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, আরব আমিরাত থেকে মাহবুব আলম, জাগির হোসেন চৌধুরী, আবুদুল করিম,কুয়েত থেকে আবুল কাশেম।
দূতাবাসের সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দূতাবাসের লেভার কাউন্সেলর মেজর হুমায়ুন কবির। এনআরবি সিআইপি সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন চৌধুরী সিআইপি, সাধারণ সম্পাদক কাজী সরোয়ার হাবিব ও সভাপতি মাহাতাবুর রহমান।
শেষে সংবর্ধিত সিআইপিদের হাতে ক্রেস্ট প্রদান করেন রাষ্ট্রদূত গোলাম সরোয়ার। অনুষ্ঠানে আগতদের সম্মানে দূতাবাসের নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
