যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মারা যাওয়ারা সবাই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। অপরদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই একটি নার্সিং হোমের সদস্য। কিং কাউন্টিতে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে বাকি একজনের মৃত্যু হয়েছে প্রতিবেশী স্নোহোমিস কাউন্টিতে।
বিভিন্ন উপকূলীয় শহর এবং মিডওয়েস্টে শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিয়াটলের শহরতলীর একটি লাইফ কেয়ার সেন্টার থেকেই এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই কেয়ার সেন্টারটি একাধারে নার্সিং হোম এবং পুনর্বাসন কেন্দ্রও।

এদিকে ওই কেয়ার সেন্টারে থাকা রোগীদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত সেখানে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে নতুন করে সেখানে কোনো রোগীকে ভর্তি করা হচ্ছে না।
সিয়াটলের হার্বারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানিয়েছেন, সেখানে একজনের মৃত্যু হয়েছে। এদিকে, ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ সেন্টার পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে করোনাভাইরাসের ভ্যাকসিনের কাজ এগিয়ে নেয়ার বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন তিনি।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
