ওমানে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। এদিকে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত গোলাম সরওয়ার।
আজ শুক্রবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন করে আরও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ইরান ভ্রমণকারী এক ব্যক্তির কাছ থেকে ভাইরাসটি এসেছে। এখন পর্যন্ত মোট ছয়জন রোগী নিবন্ধিত হলো।
এদিকে ওমানের দুকুমে কর্মরত শ্রমিকের মধ্যে ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন খবরকে গুজব বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সালালাহ, বারকা, আল মুধাইবি, আল মুসানাহ ও ওমানের অন্যান্য প্রদেশগুলিতে করোনাভাইরাস নিয়ে গুজব প্রচার করা হচ্ছে। এসব গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়।
এসব এলাকায় কর্মরত রয়েছেন কয়েক হাজার বাংলাদেশি। বিষয়টি নিয়ে কথা হলে ওমানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম সরওয়ার আমাদের সময়কে বলেন, ‘ওমান সরকার করোনাভাইরাস মোকাবিলায় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে করোনাভাইরাস উপদ্রুত দেশের সঙ্গে বিমান, জল ও স্থল যোগাযোগ স্থগিত করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, সুতরাং কেউ গুজবে কান দেবেন না। তবে সচেতন থাকুন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া জনবহুল এলাকায় অকারণে ঘোরাঘুরি পরিহার করুন।’
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
