করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওমরাহ পালনের জন্য প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য দেয়। খবর আরব নিউজ।
বিবৃতিতে সৌদি জানায়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর ওমরাহ পালনের পর বেশির ভাগ মুসল্লিই মসজিদে নববীতে যান। তাই সেখানে প্রবেশের ক্ষেত্রেও এই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
জানা যায়, প্রতিবছর ওমরাহ পালনের জন্য পুরো বিশ্ব থেকে প্রায় ৭০ লাখ মুসল্লি সৌদিতে যান। এর বেশিরভাগই জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বুধবার বলা হয়, চীনের পর ইতালিতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। বিশ্বের প্রায় ৪০টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮০ হাজারে দাঁড়িয়েছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
