
ফেনীর সোনাগাজীতে প্রবাস থেকে ফেরার কয়েক মাস পর আত্মহত্যা করলেন বেলায়েত হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী।
বুধবার সোনাগাজী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নূরুল ইসলাম ড্রাইভার বাড়ির পুকুর পাড়ের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত বেলায়েত হোসেন চরচান্দিয়া ইউনিয়নের বড় মাঝি বাড়ির আবুল খায়েরের ছেলে ও সোনাগাজী বাজারের রাহাত স্টোরের মালিক। তিনি দুই সন্তানের জনক। তিনি প্রায় ১৫-২০ বছর সৌদি আরবে ছিলেন। তিনি ৯ মাস আগে দেশে ফিরেছেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, বেলায়েত হোসেন পৌর এলাকার ৭নং ওয়ার্ডে তার ভগ্নিপতি আমেরিকা প্রবাসী ছালেহ আহম্মদের মালিকীয় ওজিফা মঞ্জিলের ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। তিনি কয়েকমাস আগে সোনাগাজী বাজারে একটি দোকান ক্রয় করে ব্যবসা করে আসছেন।
তার পরিবারের দাবি, মঙ্গলবার রাতে দোকান থেকে বাসায় না গিয়ে গলায় রশি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। সকাল ১০টার দিকে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
তার ভাই মো. হানিফ জানান, ব্যবসায় লোকসানের কারণে হতাশায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি। এ ব্যাপারে তার ভাই মো. হানিফ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমদ ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
More Stories
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
