লিটল বাংলাদেশ এলাকায় অবস্থিত শ্যাটো রিক্রিয়েশন সেন্টার বাংলাদেশ কমিউনিটির একটি সুপরিচিত সেন্টার। যেখানে কমিউনিটি দীর্ঘকাল যাবত উল্লেখযোগ্য অনুষ্ঠানাদি করে আসছিল। প্রতিবছর বহু কমিউনিটির অনুষ্ঠান হয়ে থাকে এখানে। কিন্তু আসন্ন রমজান উপলক্ষ্যে হল বুকিং দিতে গেলে জানা যায় যে, এখন থেকে শ্যাটো সেন্টারে কোন খাওয়ার অনুমতি দেওয়া হবে না।
দীর্ঘকাল যাবৎ মুনা সহ বিএনপি, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন ব্যাপক আয়োজনে ইফতার পাটির্ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে। কিন্তু সর্ব শেষ অনুষ্ঠানের আয়োজকদের কার্মকাণ্ডের ফলে খাবার নিয়ে হলের মধ্যে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে।
শ্যাটো সেন্টারের পরিচালক জানান, ফেব্রুয়ারি মাসে একটি গ্রুপকে হল বরাদ্দ করলে তারা সেন্টারের আইনশৃংখলা ভঙ্গ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাত দশটা পর্যন্ত হল বরাদ্দ থাকলেও শ্যাটো শর্ত ভঙ্গ করে দোকান সামগ্রী বাণিজ্যিক ভিত্তিত বরাদ্দ ও নিদৃস্ট সময়ের মধ্য হল হস্তান্তরে ব্যর্থ হওয়ায় এখন থেকে কঠোরভাবে নিয়মনিতি কার্যকর করা হবে। ফলে এবারের ইফতার পার্টির আয়োজন কঠিন হয়ে পড়েছে। এর মধ্য দিয়ে আগামীতে লিটল বাংলাদেশ কমিউনিটি শ্যাটো থেকে সুবিধা বঞ্চিত হলো।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
