বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরকে মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে স্পেন আওয়ামী পরিবার।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সস্ত্রীক তিনদিনের এক সংক্ষিপ্ত সফরে মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র নেতা জাকির হোসেন, রফিক খান, মো. হাসান, যুবলীগ স্পেন শাখার আহ্বায়ক ইফতেখার আলম, শিপন মিয়াসহ আরও অনেকে।

আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে যে অগ্রগতির ধারা সূচিত হয়েছে, তা বিশ্বের দরবারে মেলে ধরার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানান মহীউদ্দীন খান আলমগীর।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তাই বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের সঙ্গে থেকে প্রবাসীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
