গত ২৮ জানুয়ারি ২০২০ লিটল বাংলাদেশ, লস এঞ্জেলেসের স্থানীয় এক রেস্টুরেন্টে ইউনাইটেড স্টেট সেন্সাস ২০২০’র প্রতিনিধি হেলেন লিস (পার্টনারশীপ বিশেষজ্ঞ, লস এঞ্জেলেস রিজিওনালসেন্সাস সেন্টার) প্রবাসী বাংলাদেশী কমিউনিটির ব্যাক্তি বিশেষের সাথে বৈঠকে মিলিত হন।
বৈঠকে লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অব লস এঞ্জেলেসের সভাপতি কাজী মশহুরুল হুদা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে ২০২০ ইউএস সেন্সাসে কাউন্টির সকল বাংলাদেশি কমিউনিটির মানুষকে গণনায় অন্তভূক্ত করা যায়।
সকল প্রবাসীদেরকে গণনার আওতায় আনতে পারলে কমিউনিটির গুরুত্ব মূলধারায় বৃদ্ধি পাবে এবং কমিউনিটিও উপকৃত হবে।
মিসেস হেলেন লিম জানান, গণনায় অংশগ্রহণ করলে তার তথ্যাদি গোপন থাকবে এবং ডকুমেন্ট অথবা আনডকুমেন্ট সকলেই অংশগ্রহণ করতে পারবে কোন রকম ইমিগ্রেশন শঙ্কা ব্যাতিরেখে।
বাংলাদেশী আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক হুমায়ূন বলেন, আমরা কমিউনিটির সকল ব্যাক্তিদের কাছে সচেতনতার জন্য সেন্সাসের সংবাদ পৌঁছে দিতে চাই।
আগামী ১৭ মার্চ থেকে সেন্সাসের কাগজপত্র বিলি করা হবে এবং ১ এপ্রিল গণনার কার্য শুরু হবে বলে লিম জানান।
এখন থেকে কমিউনিটির সকল অনুষ্ঠানাদিতে গণনার প্রচার করা হবে। যা সকল সচেতন প্রবাসীর দায়িত্ব বলে উল্লেখ করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ একাডেমীর মিলনায়তনে কমিউনিটির সচেতনতা মূলক এবং কর্মতৎপরতার জন্য একটি সেমিনার আয়োজন করা হবে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
