সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর পর দেশটির দায়িত্ব নেওয়া নতুন সুলতান হাইথাম বিন তারেক আল সাঈদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার।
এসময় নতুন সুলতানকে নিজের পরিচয় দেন এবং প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদের মৃত্যুতে বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।
সেই সঙ্গে নতুন সুলতানকে অভিনন্দনও জানান রাষ্ট্রদূত।
উল্লেখ্য, গত শুক্রবার বিশ্বের শান্তিপ্রিয় দেশ হিসেবে প্রথম দশে অবস্থান করে নেওয়া ওমানের জনপ্রিয় শাসক আরব বিশ্বের অন্যতম নেতা সুলতান কাবুস বিন সাঈদ ইন্তেকাল করেন। তার লিখে যাওয়া গোপন খামে চাচাতো ভাই এবং দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রী হাইথাম বিন তারেক আল সাঈদ নতুন সুলতানের দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রবিবার মাস্কাটের আল-আলাম প্যালেসে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কুশল বিনিময় করেন নতুন সুলতান হাইথাম বিন তারেক আল সাঈদ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
