যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসনের অনুচ্ছেদ শিগগিরই সিনেটে পাঠানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট স্পিকার পেলোসি । বৃহস্পতিবার পেলোসি সাংবাদিকদের বলেন, আমি অনির্দিষ্টকালের জন্য অনুচ্ছেদ গুলো ধরে রাখছিনা। তবে আমি প্রস্তুত হলেই সেগুলো ছাড়বো। খবর আল জাজিরার।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের সিদ্ধান্ত মূলত আটকে আছে মার্কিন সিনেটে পেলোসির অভিশংসনের অনুচ্ছেদ না দেয়ার কারণে। এই অনুচ্ছেদ পাঠালেই মার্কিন সিনেট ট্রাম্পের অভিশংসনের সিদ্ধান্তের ব্যাপারে আগাতে পারবে।
গত ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দু’টি অভিযোগ গঠন করেন ডেমোক্র্যাটরা। ১০ ডিসেম্বর প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরল্ড নাডলার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ গঠনের কথা জানান। প্রথম অভিযোগ ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন এবং দ্বিতীয়ত তিনি বিচার কাজে বাধা দিয়েছেন।এর আগে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ১৮৬৯ সালে অ্যান্ড্রিউ জনসন, ১৯৯৮ সালে বিল ক্লিনটন এবং ১৯৭৪ সালে রিচার্ড নিক্সন অভিশংসনের মুখে পড়েন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
