কাতারে বাংলাদেশের বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির আয়োজনে রাজধানী দোহার আল সাদ স্পোর্টস ক্লাবে এ, বি এবং সি গ্রুপ ও ৬ টি বিভাগে ১৬৫ জন বাংলাদেশি অংশগ্রহণ করেন। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এর মধ্যে বাংলাদেশ বিমান ও ফেনী- এই দুটি দলের লেখার আকর্ষণ ছিল অন্যতম।
সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের দূতাবাসের শ্রম সচিব মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম সিসি ও বর্তমান সভাপতি মো. কফিল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মতিন পাটোয়ারী, স্পেক্ট্রা গ্রুপের চেয়ারম্যান মামুন খান।
সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উবায়দুল রহমান, রহমত উল্লাহ ফারিয়াজ, তৌহিদুল ইসলাম তৌহিদ, এইচ এম রাজিবসহ আয়োজক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জানান, মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি ও আগত অতিথিরা।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
