মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার অর্থাৎ ৮ কোটি ডলার ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসেও হামলার হুমকি দেওয়া হয়েছে।
গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার জেরে এ ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য সানের খবরে বলা হয়েছে, গতকাল রোববার ইরানের মাশহাদ শহরে সোলেইমানির জানাজায় জনতার ঢল নামে। এ সময় হাজার হাজার বিক্ষুদ্ধ ইরানি ‘আমেরিকা নিপাত যাক’ সহ বিভিন্ন মার্কিন বিরোধী স্লোগান দিতে থাকে। যা প্রচার করা হয় সরকারি টেলিভিশনে।
এ সময় সোলেইমানির শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে আসা জনসমুদ্রের সামনে দেশটির শীর্ষ নেতারা ঘোষণা দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে তার মাথা এনে দিতে পারলে ৮০ মিলিয়ন ডলার পুরষ্কার দেওয়া হবে।
মাশহাদ শহরে জানাজা ও শ্রদ্ধা অনুষ্ঠানে দেশটির শীর্ষ নেতারা বলেন, ইরানে প্রায় ৮০ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। প্রত্যেকে যদি এক ডলার করে দেয় তাহলে ৮০ মিলিয়ন হবে। আর যে ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে তাকে ওই ৮০ মিলিয়ন ডলার দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি জেনারেল নিহত হওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দেশ দুটি পরস্পরের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে। আক্রান্ত হলে জবাব দিতে এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে ঘোষণা দিয়ে রাখছেন দেশগুলোর নেতারা।
মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান আমেরিকানদের ওপর বা মার্কিন সম্পদের ওপর হামলা চালালে ইরানের ৫২টি লক্ষ্যে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠিন হামলা চালাবে। অন্যদিকে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংবলিত ৩৫টি স্থাপনায় আঘাত হানার হুমকি দিয়েছে ইরান।
ইতিমধ্যে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সীমা আর মেনে চলবে না বলে ঘোষণা দিয়েছে তেহরান। রোববার এক বিবৃতিতে দেশটি বলেছে, তারা আর ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সীমা মেনে চলবে না। পরমাণু উপকরণ সমৃদ্ধকরণ, মজুদ, গবেষণা ও উন্নয়নের কাজে আর কোনো সীমাবদ্ধতা তারা রাখবে না।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
