ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ ইন্ক এর নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং মহান বিজয় দিবসের সমাবেশ উৎসবমুখর পরিবেশে গত ২৯ ডিসেম্বর রবিবার জ্যামাইকার তাজমহল পার্টি হলে সম্পন্ন হয়েছে।
তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এম এ হাকিম খান এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন অভিষিক্ত সভাপতি এইচ এম ইকবাল। মঞ্চে ছিলেন অনুষ্ঠানের আহবায়ক সেলিম রেজা পাঠান ও প্রধান সমন্বয়কারী সিরাজ উদ্দীন মোর্শেদ। উভয় পর্বের সঞ্চালনা করেন অনুষ্ঠানের জন্যে গঠিত কমিটির সদস্য সচিব দেওয়ান আশরাফুল আলম।
সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্টন ইউনিভার্সিটির অধ্যাপক মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আবু হাসনাত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাবেক এমপি এবং ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুর রহমান, বাংলাদেশ ইকোনোমিকস কাউন্সিলের মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুল হক, বাংলাদেশ থেকে আগত ব্রাহ্মনবাড়িয়ার কৃতি সন্তান সাবেক ব্যাংকার শামছুল আজম (আল-আমিন), বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন ছিদ্দিকী এবং কুইন্স-১২ কমিউনিটি বোর্ডের মেম্বার মোহাম্মদ আলী। এ
সময় মঞ্চে আরও ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা হাসেম মাহমুদ খান, উপপ্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শফিউদ্দিন কামাল, নির্বাচন কমিশনার এস এম আঃ রউফ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল হক, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, সাবেক ভিপি নাছির উদ্দীন সরকার, রেজাউল রাব্বানী স্বপন, সাঈদ এ ইসলাম, বাহার উদ্দীন খান, সিনিয়র সহ-সভাপতি রানা মোঃ আয়াজ, কসবা সোসাইটির সভাপতি মোস্তফা কামাল ইমাম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক হাফেয মাহমুদ। তারপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা হাসেম মাহমুদ খান। অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ এবং তার সহধর্মিণী বাংলাদেশ বেতার এবং টেলিভিশন এর খ্যাতিমান শিল্পী মেহেরুন আহমেদ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
