সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় ডেইজ ইন হোটেলের বল রুমে মহানগর আওয়ামী লীগের সভাপতি জয়নাল চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ লিটনের পরিচালনায় প্রথমেই জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধাগণ ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
দ্বিতীয় পর্বে মূল আলোচনায় প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রশিক্ষক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। আজ সারাদেশে বিজয় উৎসব চলছে। আজ মুক্তিযোদ্ধারা অহংকারের সাথে মুক্তিযোদ্ধার পরিচয় দিচ্ছেন। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের নানাভাবে সম্মানীত করেছেন।
ডা. ইসলাম বলেন, বিশ্বের ১০০ জন নেতার মাঝে শেখ হাসিনা ২৯তম। এটা সম্ভব হয়েছে মানুষের জীবন-মানের উন্নয়নে অবিস্মরণীয় ভূমিকার জন্য।
বিশেষ অতিথি ডা. মুরাদ খান ঠাকুর বলেন, আজ আওয়ামী লীগের জোয়ার চলছে। সুবিধাবাদীরা নানাভাবে দলে প্রবেশ করছে। আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই। অতীতেও আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরাই ক্ষতি করেছে। ১৭৫৭ সাল থেকেই বিশ্বাস ঘাতকরা সক্রিয় ছিল, সব সময় এই সুবিধাভোগী গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। মহানগর আওয়ামী লীগের নেতাকমীদের বিচলিত হবার কোনো কারণ নেই। বিশ্বাস ঘাতকরা তেমন ক্ষতি করতে পারে না, তারা কেবলমাত্র বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আমন্ত্রিত অতিথি মুক্তিযোদ্ধা শামীম মৃধা, টেম্পা আওয়ামী লীগের অন্যতম নেতা আরিফ পাটোয়ারী, জালাল চৌধুরী নেপচুন, আজিুজুর রহমান, লেখক-সাংবাদিক গোলাম সাদত জুয়েল, আনোয়র হোসেন সেন্টু প্রমুখ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
