স্পেনে বাংলাদেশ কমিউনিটির প্রবীণ সমাজ সেবক শিল্পপতি আব্দুস সাত্তারের উদ্যোগে ব্যতিক্রমী বিজয় উৎসব ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মাদ্রিদে সোমবার (১৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভাপিয়েসের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে আয়োজিত হয় এ বিজয় উৎসব ও নৈশভোজ।
বিজয় উৎসব ও নৈশভোজ আয়োজন নিয়ে আব্দুস সাত্তার বলেন, স্পেনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির মানুষদের একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ মিলন-মেলা আয়োজন আমাদের সবাইকে আনন্দঘন একটি মুহূর্ত উপভোগের সুযোগ করে দেয়। আমি প্রায়ই চেষ্টা করি এরকম প্রীতিভোজ আয়োজন করতে, এরকম আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে আনন্দ করতে দেখে আমার ভালো লাগে।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহসভাপতি আলামীন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল ভূঁইয়া, স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল সাফা, সিনিয়র আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, আবুল খায়ের, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, মাহবুবুর রহমান ঝন্টু, রাসেল দেওয়ান, আবুল হাসেম মেম্বার, সায়েম সরকার, জালাল হোসাইন কমিউনিটির প্রবীণ নেতৃবৃন্দ ও বাংলাদেশি পরিবারগুলো অংশগ্রহণ করেন। বিজয় উৎসব ও নৈশভোজে আগত অতিথিদের জন্য দেশীয় খাবারের নৈশ্যভোজের আয়োজন করা হয়। পরিশেষে, মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।
উল্লেখ্য, আব্দুস সাত্তার দীর্ঘ সময় ধরে স্পেনের বাংলাদেশ কমিউনিটির মানুষের জন্য কাজ করছেন। ২০০০ সালের দিকে স্পেনে আসেন এই কমিউনিটি নেতা। ২০ বছরের জীবনে আব্দুস সাত্তার হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছেন।
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
