বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণের পর ঘোষণা করা হচ্ছে ফলাফল। আর সে অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাচ্ছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ৪৫০টি আসনের ফলাফল। এর মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৩৪টি, লেবার পার্টি ১৫৬টি, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৩৭টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ৭টি আসন।
এদিকে বুথ ফেরত ফলে দেখা যায়, উত্তর ইংল্যান্ড, মিডল্যান্ড এবং ওয়েলসে সর্বাধিক আসন হারায় লেবার পার্টি। ২০১৬ সালের গণভোটের সময় এ অঞ্চলগুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার মতামত দিয়েছিল।
উল্লেখ্য, মোট ৬৫০টি আসনের ভোটের উপর ভিত্তি করে অনুষ্ঠিত এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল দেশটির সরকার গঠন করে। সে হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৩২৬টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্য দলের সমর্থন নিয়ে পার্লামেন্ট গঠিত হতে পারে।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে ৭ জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
