জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের নিন্দা, প্রতিবাদ এবং মুক্তি দাবিতে বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে বিক্ষোভ করেছে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখা।
জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে বিএনপি
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারও মুক্তি দাবি করা হয়। সমাবেশে সভাপতিত্ব
করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন এবং
পরিচালনা করেন সেক্রেটারি সুরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ।
আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল
পাশা বাবুল, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির
আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহাদৎ হোসেন রাজু,
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আলী হোসেন, মীর মশিউর রহমান, ওয়াহেদ আলী
মন্ডল, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এস আলম, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম
শাহীন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,
মোফাজ্জল ভ’ইয়া, বিএনপি নেত্রী তাহমিনা আক্তার, জাতীয়তাবাদি ফোরামের নেতা
মোহাম্মদ নাসিম, মোতাহার হোসেন, মোস্তাক আহমেদ, মাহবুবুর রহমান প্রমুখ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
